ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজার থেকে মোসলেমাবাদ বাজার পর্যন্ত ভুরভুরা বিলের উপরে ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারের পূর্ব পাশে ভুরভুরা বিলের ওপর ফকিরবাড়ি সংলগ্ন স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৭নভেম্বর)  সকাল ১২ টায় মাদারগঞ্জের সর্বস্তরের জনগনের আয়োজনে প্রায় ১ সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ভুরভুরা বিলের ওপর দ্রুত ফকিরবাড়ি সংলগ্ন ব্রিজ নির্মাণ করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানোর দাবী জানিয়ে স্থানীয়রা প্রশাসনের প্রতি অনুরোধ জ্ঞাপন করেন ।


এ সময় বক্তারা বলেন,( ৭০–৮০ )বছরের পুরোনো এই রাস্তাটির এখন আর কোনো অস্তিত্ব নেই। বহুবার প্রশাসনের কাছে দাবি জানালেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি । এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে দ্রুত স্থায়ী সেতু নির্মাণ জরুরি। তাদের বক্তব্যে আরও বলেন, সেতুটি নির্মিত হলে স্থানীয় কৃষিপণ্য বাজারজাতকরণ সহজ হবে, শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যেতে পারবে এবং এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।


স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম—সবই নষ্ট হচ্ছে। বছরের প্রায় পুরো সময়ই এই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে গ্রামবাসীর। 

ads
ads
ads

Our Facebook Page

↑